1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

অসহায় মানুষদের পাশে দাঁড়ান : বিদিশা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩২৬ বার পঠিত

করোনা মহামারী চলাকালে জাতির এমন দুঃসময়ে কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ।

হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহজাদপুর ও বাড্ডা এলাকায় অসহায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

এসময় এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মোঃ মামুনুর রশীদ, যুব সংহতির সহ- সভাপতি জহির উদ্দিন, বিদিশা ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, নবীনগর উপজেলা জাপার সভাপতি এম এ জাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদিশা আরও বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বন্যাসহ জাতীয় যে কোনও দুর্যোগে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি আজীবন দেশ ও জাতির জন্যই রাজনীতি করেছেন। তারই ধারাবাহিকতায় সাবেক রাষ্ট্রপতির আদর্শ ধারণ করে তারই ট্রাস্টের মাধ্যমে এই করোনা মহামারীতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমরা বিপদগ্রস্থ মানুষদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে যাবো। আমাদের মত আপনারাও অসহায় মানুষদের পাশে দাঁড়ান। সম্মিলিতভাবে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।

জাপার ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুন বলেন, সাবেক রাষ্ট্রপতির গড়া ট্রাস্টের উদ্যোগে আমাদের দলের নেতাকর্মীদের মাধ্যমে সারাদেশে অসহায় মানুষদের আমরা সাহায্য করে যাবো। আমরা চাই করোনাকালে একজন মানুষও যেন না খেয়ে থাকে। তিনি দলের নেতাকর্মীদের এই জনকল্যানকর কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT