1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

সাভারের করোনায় আক্রান্ত এক চিকিৎসক, আইসোলেশনে আরো ৪০

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩৫৩ বার পঠিত

সাভারের করোনায় আক্রান্ত এক চিকিৎসক, আইসোলেশনে আরো ৪০
নিজস্ব প্রতিবেদক : সাভারের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তার স্ট্যাটাসটি নিচে হুবুহু তুলে ধরা হলঃ যেমনটি নিজের অজান্তেই মনে হয়েছিল মনে হয় কিছু হলে সাভারে প্রথমেই প্রথম সারির যোদ্ধাদেরই হবে। তাই হয়েছে আমরা আজ যারা চিকিৎসক সহ ১০ জনের নমুনা পাঠিয়েছিলাম তারমধ্যে ০৯ জন নেগেটিভ আর ০১ জন চিকিৎসক পজেটিভ। মোট সাভারে ৪১ জনের নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৪০ জন নেগেটিভ। কি ভাগ্য আমাদের!!! আমি আমার যোদ্ধাদের মনোবল দেখে বিস্মিত তাকে বললাম আপনাকে তো কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হতে হবে। তিনি তখনও জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তিনি বললেন স্যার আমি এখন চলে গেলে ইমারজেন্সি ডিউটি কে করবে, কি হবে রোগী যদি আসে? চুপ হয়ে গেলাম ইচ্ছে করছিল অনেক আওয়াজ করে ছোট শিশুদের মত কান্না করতে কিন্ত পারিনি কিছুক্ষণ চুপ থেকে বললাম আমি করব ইমারজেন্সি ডিউটি। আপনি চিন্তা করবেন না, আমার সিভিল সার্জন স্যার সাহস দিলেন। আমার যোদ্ধা এখন ভর্তি আছে। আমাকে বলে স্যার আপনি আইসোলেশনে চলে যান, কারন আজ সারাক্ষণ আমরা একসাথে ছিলাম। একসাথে প্রশিক্ষণ প্রদান করেছিলাম। আজ আমি চলে আসলাম আইসোলেশনে। আমি সহ আমার ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী আইসোলেশন বাধ্যতামূলক হয়ে পরেছে। বলেছি সহকর্মীদের যদি বাঁচতে হয় একসাথে লড়ে বীরের মত বাঁচব আর মরতে হলেও বীরের মত মরব। এত মানুষ আমাদের ভালবাসে, নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আমাদের দেখে রাখবেন। আমাদের সেবা কার্যক্রম যথারিতি চলবে। বাসায় থাকুন, ভাল থাকুন। যদি আমি ও আমার টিম বেঁচে থাকি দেখা হবে নিশ্চয়ই।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT