1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ।

সিলেটে করোনায় মৃত নারীর পরিবারের সবাইকে রাখা হবে কোয়ারেন্টিনে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৩০২ বার পঠিত

সিলেট প্রতিনিধি : সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে মৃত্যুবরণকারী নগরের শামীমাবাদ এলাকার ওই মহিলার পরিবারের সবাইকে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হবে।

সিলেটভিউ২৪-কে বিষয়টি আজ রবিবার বেলা ২টায় নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।  তিনি জানান, আজ (রবিবার ) দুপুর দেড়টায় মহিলার দাফন নগরীর মানিকপির টিলায় সম্পন্ন হয়েছে। মৃতের ঘনিষ্ট স্বজনদের হাসপাতাল কোয়ারেন্টাইনে নিয়ে আসার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে প্রশাসন।

সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনা সন্দেহে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ওই নারীর বয়স ছিলো ৬১ বছর। তিনি শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে গত শুক্রবার (২০ মার্চ) জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই নারী শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। গত ৪ মার্চ তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT