1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

১৭২ বছর পর বাংলাদেশে বিরল দৃশ্য অগ্নিবলয় সূর্যগ্রহণ কাল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩০৯ বার পঠিত

সোনাই ডেক্স: আগামীকাল ২৬ ডিসেম্বরম বৃহস্পতিবার পৃথিবীবাসীরা এমন এক সূর্যগ্রহণ দেখবে যা শেষবার মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।

মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এ মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন বিশ্ববাসী। সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।

ভারতের দক্ষিণাংশ থেকে এই সূর্যগ্রহণ খুব স্পষ্টভাবে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ইউএই, ওমান থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ ভারতের কোঝিকোড ও কোয়েম্বাটুর থেকে এই দৃশ্য পরিষ্কার আকাশে খুবই স্পষ্ট দেখা যাবে।

আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে তা আংশিক দৃশ্যমান হবে। বিরল অগ্নিবলয়ের দৃশ্য বাংলাদেশ থেকে দেখা যাবে না।

আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা জানায়, বাহরাইনের উরায়ারারের দক্ষিণ-পশ্চিম দিকে বিএসটি সময় ৮টা ৩০ মিনিটে এ সূর্যগ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপাইন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকে বিএসটি ১২টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ডে।

আর সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে মালাক্কা প্রণালিতে রুপাথ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে বিএসটি ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে।

বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যে সময়ে দেখা যাবে এই সূর্যগ্রহণ:

ঢাকায় সূর্যগ্রহণ শুরু হবে বিএসটি সময় ৯টা ৪ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হবে ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ডে।

ময়মনসিংহে শুরু ৯টা ৬ মিনিটে এবং শেষ ১২টা ৮ মিনিট ২৪ সেকেন্ডে।

চট্টগ্রামে শুরু ৮টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ডে এবং শেষ ১১টা ৫৮ মিনিটে।

সিলেটে শুরু ৯টা ৩৬ সেকেন্ডে এবং শেষ ১২টা ৩ মিনিটে।

খুলনায় শুরু ৯টা ৫ মিনিট ৪২ সেকেন্ডে এবং শেষ ১২টা ৮ মিনিট ৬ সেকেন্ডে।

বরিশালে শুরু ৯টা ২ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ ১২টা ৪ মিনিট ৪২ সেকেন্ডে।

রাজশাহীতে শুরু ৯টা ১২ মিনিট ১২ সেকেন্ডে এবং শেষ ১২টা ১৪ মিনিট ৩৬ সেকেন্ডে।

আর রংপুরে শুরু হবে বিএসটি সময় ৯টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে এবং শেষ হবে ১২টা ১৫ মিনিট ১২ সেকেন্ডে।-সূত্র দৈনিক কালের কন্ঠ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT