1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সংগঠনের কার্যালয়ে কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় I
শণিবার (২৯ আগস্ট-২৬) সন্ধ্যায় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি জনাব নজরুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সম্পাদক মানব মন্ডল-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার।
অতিথিবৃন্দের মধ্যে আলোচনা করেন, চুকনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, গবেষক ও প্রাবন্ধিক জনাব হাশেম আলী ফকির, বিপ্রতীপ’-এর পরিচালক কবি ও সাংবাদিক নয়ন বিশ্বাস , কবি ও সংগঠক জনাব মাসুদা বিউটি, পাঁজিয়া ডিগ্রী কলেজের শিক্ষক জনাব আলী আব্বাজ , কবি কৃষ্ণপদ সরকার, কবি হাদিউজ্জামান জয়।
কবিতা আবৃত্তি করেন, সংগঠনের সহ-সভাপতি তাপস দে, কোষাধ্যক্ষ সুব্রত বসু কঙ্কন, পাঁজিয়া ডিগ্রী কলেজের শিক্ষক তাপস বিশ্বাস, কবি ও শিক্ষক উজ্জ্বল ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জনাব সমীর দাস, জনাব আকরাম হোসেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক জনাব বাবুর আলী গোলদার, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাঁজিয়া প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুল হামিদ, সংগঠনের প্রচার সম্পাদক মিহির বসু (বসুদেব), কবি প্রবীর বিশ্বাস, মাটি ভাই, লক্ষণ চক্রবর্তী প্রমুখ । সভাপাতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ছবিঃ
৩০/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT