পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সংগঠনের কার্যালয়ে কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় I
শণিবার (২৯ আগস্ট-২৬) সন্ধ্যায় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি জনাব নজরুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সম্পাদক মানব মন্ডল-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার।
অতিথিবৃন্দের মধ্যে আলোচনা করেন, চুকনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, গবেষক ও প্রাবন্ধিক জনাব হাশেম আলী ফকির, বিপ্রতীপ'-এর পরিচালক কবি ও সাংবাদিক নয়ন বিশ্বাস , কবি ও সংগঠক জনাব মাসুদা বিউটি, পাঁজিয়া ডিগ্রী কলেজের শিক্ষক জনাব আলী আব্বাজ , কবি কৃষ্ণপদ সরকার, কবি হাদিউজ্জামান জয়।
কবিতা আবৃত্তি করেন, সংগঠনের সহ-সভাপতি তাপস দে, কোষাধ্যক্ষ সুব্রত বসু কঙ্কন, পাঁজিয়া ডিগ্রী কলেজের শিক্ষক তাপস বিশ্বাস, কবি ও শিক্ষক উজ্জ্বল ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জনাব সমীর দাস, জনাব আকরাম হোসেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক জনাব বাবুর আলী গোলদার, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাঁজিয়া প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুল হামিদ, সংগঠনের প্রচার সম্পাদক মিহির বসু (বসুদেব), কবি প্রবীর বিশ্বাস, মাটি ভাই, লক্ষণ চক্রবর্তী প্রমুখ । সভাপাতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ছবিঃ
৩০/০৮/২৬