1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস-এর বাস্তবায়নাধীন “এক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই দ্য মার্জিনালাইজড কমিউনিটিস ইন সিএইচটি ইন বাংলাদেশ” প্রকল্পের উপকারভোগী ও স্টেকহোল্ডারদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. ওমর ফারুক। প্রকল্পের কো-অর্ডিনেটর রবীন চন্দ্র চাকমা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু), মহিলা মেম্বার কবিতা চাকমা, মনিলতা তঞ্চঙ্গ্যা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, ওয়ার্ড মেম্বার সুবানন্দ তঞ্চঙ্গ্যা, যতীন তঞ্চঙ্গ্যা, দয়ারঞ্জন চাকমা, থুই প্রু কার্বারী, প্রাণিসম্পদ অফিসের শান্তি চাকমা, পাবলিক হেলথের বসন্ত চাকমা, আশিকা সংস্থার সুজন তঞ্চঙ্গ্যাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য
হেলেন কেলার ইন্টারন্যাশনালের অর্থায়নে তিন পার্বত্য জেলায় সমন্বিত পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশু ও তাদের পরিবারের পুষ্টিগত অবস্থা, স্বাস্থ্যগত সহনশীলতা এবং সামগ্রিক কল্যাণের উন্নয়ন করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো পাঁচ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপুষ্টি প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা। পাশাপাশি SAM ও MAM আক্রান্ত শিশুদের পরিবারের খাদ্য নিরাপত্তা ও টেকসই জীবিকা শক্তিশালী করা এবং লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার প্রাপ্যতা বৃদ্ধি করা।
মূলত জীবিকা উন্নয়ন ও হাইজিন প্রমোশনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের MUAC ও Z-score পরিমাপের মাধ্যমে মাঝারি ও তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের শনাক্ত করা হচ্ছে।
প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে বিলাইছড়ি উপজেলায় ২৯ জন মাঝারি অপুষ্টিতে আক্রান্ত এবং ৩ জন তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশু শনাক্ত করা হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় ১২টি অপুষ্টিতে আক্রান্ত শিশু পরিবারকে ১০ হাজার টাকা করে IGA সহায়তা প্রদান করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT