1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

সাংবাদিক ঐক্য পরিষদ বেনাপোলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কাস্টম কমিশনার বেলাল হোসাইন চৌধুরী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৪০৩ বার পঠিত

মোঃসাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: “সাংবাদিক ঐক্য পরিষদ” বেনাপোল, সদস্যবৃন্দের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন বেনাপোল কাস্টম কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।

সোমবার(৭/১০/২০১৯ইং)তারিখ বেলা ২টার দিকে কমিশনারের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সাংবাদিক ঐক্যের প্রতি সমর্থন জানিয়ে কমিশনার বলেন, যেসব জায়গায় পরিস্থিতিতে সাংবাদিকরা সহিংসতা কিংবা অন্য কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন, সেসব জায়গায় সাংবাদিকদের নিজস্ব কিছু প্রস্তুতি থাকা উচিত।

সে ক্ষেত্রে বেনাপোল ও একটি ঝুঁকিপূর্ণ এলাকা। সন্ত্রাসী কিংবা চোরাচালান বা সন্ত্রাসী কার্যক্রম অন্যান্য থানার তুলনায় বেনাপোল পোর্ট থানায় অনেকাংশে বেশি। সংঘবদ্ধচক্ররা কখনো কখনো এক হয়ে তাদের হীন চরিতার্থ হাসিল করার চেষ্টা করে। সেসব ক্ষেত্রে এককভাবে একজন সাংবাদিকের পক্ষে মোকাবেলা করা বড়ই কঠিন হয়ে ওঠে। ফলেও, ঐক্যবদ্ধ সংগঠনই পারে সংঘবদ্ধ চক্রের মোকাবেলা করতে।

শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক মহাসিন মিলন ওই সময় বলেন, গত এক দশকে বাংলাদেশে টেলিভিশন, পত্রিকা এবং অনলাইনের সংখ্যা ব্যাপকভাবে বাড়লেও মাফস্বল সাংবাদিকদের স্বার্থ উপেক্ষিত এবং অবহেলিত রয়ে গেছে। এক্ষেত্রে দেশ এবং জনসেবার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে “ঐক্য পরিষদ বেনাপোল” কাজ করতে চাই। তিনি এ ব্যাপারে কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর সহযোগিতা কামনা করেন। ঐক্য পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক জামাল হোসেন, সদস্য সচিব বকুল মাহবুব ও কার্যনির্বাহী সদস্য রাশেদুর রহমান রাশু সহ সকল সদস্যবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT