1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

মাদকের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিকের পরিবারের উপর সন্ত্রাসী হামলা:আহত- ১  

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১৯ বার পঠিত
বেনাপোল প্রতিনিধি: মঙ্গলবার(২৫শে ফেব্রুয়ারি) সকালে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রাম এলাকায় সাইদুল ইসলাম এর বসত ভিটা সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গায় এই সন্ত্রাসীর ঘটনা ঘটে।ঘটনা সুত্রে জানতে গিয়ে জানা যায়, শহিদুল নামের এক মাদক সেবনকারী বখাতে এবং অস্ত্র সন্ত্রাসী যুবক তার অন্যান্য সঙ্গীদের সহ প্রায় প্রতিদিন ঐ পরিত্যক্ত স্থান টিতে মাদক সেবনের আড্ডা বসায়।

  সন্ত্রাসী শহিদুল ধান্যখোলা গ্রামের মৃত নুর ইসলাম এর ছেলে। এতে করে ঐ এলাকার যুবক শ্রেনীর অনেক্যেই মাদকাসক্তে আশক্ত হতে দেখে সাংবাদিক সাইদুল ইসলাম বার বার সন্ত্রাসী শহিদুলকে সতর্ক করে দেন। কিন্তু সন্ত্রাসী শহিদুল এর মাদক সেবনে বাধা দেওয়ায় শহিদুল এবং সাইদুলের মধ্যে বড় ধরনের আঘাত সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হতে থাকে। যার ফলশ্রুতিতে সাংবাদিক সাইদুলের পরিবারের প্রতি আজকের এই সন্ত্রাসী হামলা। আজ সে ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে সাইদুলের পরিবারের প্রতি আক্রমন চালায়।
 এতে করে শহিদুলের রাম দা এর আঘাতে সাংবাদিক সাইদুলের বোন মারাত্মক জখম হওয়ায় জরুরী ভাবে শার্শা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।তার অবস্থা আশঙ্কাজনক।উল্লেখ্য: মাদকাসক্ত ও সন্ত্রাসী শহিদুল প্রায় সময় ভারতে থাকে এবং সেখান থেকে সে মাদক এবং অস্ত্র এনে দেশের অভ্যন্তরে কেনা বেচা করে বলে এলাকার মানুষ জানিয়েছেন।
 এদিকে সাংবাদিক সাইদুলের উপর সন্ত্রাসী শহিদুলের সন্ত্রাসী কর্মকান্ডে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল ধিক্কার জানিয়ে অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য থানা কতৃপক্ষের প্রতি জোরালো হস্তক্ষেপ কামনা করে দাবী জানানো হয়।এবিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি অভিয়োগ দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT