1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ। কেশবপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা।

থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট

মালয়েশিয়া থেকে কন্টেইনারভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে গেছে একটি জাহাজ।
স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে জাহাজটিতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নেভির একটি দল।
দুর্ঘটনাকবলিত জাহাজটি পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’ বলে জানিয়েছে এটির বাংলাদেশি এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশ। আলভি লাইন্স বাংলাদেশের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, ফুকেট উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি ৩০ ডিগ্রি কাত হয়ে ডুবে যায়। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরে আসছিল।
তিনি বলেন, জাহাজটিতে থাকা ১৬ নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি। ক্যাপ্টেন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। নাবিকদের উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।
কী কারণে জাহাজটি কাত হয়ে ডুবেছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তিনি। তবে উদ্ধার হওয়া নাবিকরা কয়েকদিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বোরহান উদ্দিন। পানামার পতাকাবাহী জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। সেটি ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT