
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
এ বছর বাসাসেস থেকে দেশের পাঁচ গুণিজন পাচ্ছেন, ‘জাতীয় কবি নজরুল পদক’। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) জাতীয় কবি নজরুল পদক-২০২৬ ওই পদক প্রদান করবে।
সোমবার (০৯ নরভেম্বর-২৬) কেশবপুর চারুপীঠ একাডেমির কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে মনমুগ্ধকর পরিবেশে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন সাংবাদিকদের উপস্থিতিতে বাসাসেস প্রবর্তিত এ বছরের জাতীয় কবি নজরুল পদক প্রাপ্ত ৫ গুণীজনের নাম ঘোষনা করেন।
পদক প্রাপ্তরা হলেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক প্রফেসর ড. মোঃ রিজাউল ইসলাম (প্রবন্ধ-গবেষণা), কবি ও লেখক অধ্যাপক হাফিজুর রহমান (কবিতা), নাট্যকার, লেখক ও গবেষক খায়রুল বাসার (নাটক), অধ্যাপক ডা. মোঃ মোখলেছুর রহমান (চিকিৎসাসেবা) ও মো. রেজাউল করিম (আর্র্র্র্থ-সামাজিক উন্নয়ন)। ‘নজরুল বর্ষ: ২৬’ উপলক্ষে আগামী ২২ নভেম্বর রোববার বিকেলে কেশবপুর শহরে সমাধান মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে ওই পদক প্রদান করা হবে।
বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এ পদক প্রদান করে আসছে।
ছবিঃ
০৯/১১/২৬