1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক। ৩৬ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি করে অবসরে গেলেন প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন। জাতীয় কবি নজরুল পদক পাচ্ছেন পাঁচ গুণিজন। কেশবপুরের পদ্ম বিলে যাত্রা শুরু করলো ‘ক্যাফে মেঘ বিলাস’। শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত। পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা। বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন। কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি। হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে -১ যুবকের মৃ/ত্যু। কেশবপুরে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই।

কেশবপুরে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুরে যাত্রীবেশে ভ্যানে উঠে সুযোগ বুঝে চালককে পেছন থেকে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করে পালিয়েছে এক দুর্বৃত্ত। রোববার (৮ নভেম্বর-২৬) সন্ধ্যায় উপজেলার মাদারডাঙ্গা এলাকায় নতুন হাট–গড়ভাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক রেজাউল (৪৮)। তিনি কেশবপুর পৌর এলাকার ভোগতী গ্রামের আনসার সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় এক ব্যক্তি যাত্রীবেশে রেজাউলের ব্যাটারিচালিত ভ্যানে ওঠেন। পরে মাদারডাঙ্গা এলাকায় নতুন হাট–গড়ভাঙ্গা সড়কে পৌঁছালে সুযোগ বুঝে পেছন থেকে চালককে ছুরিকাঘাত করেন। এরপর ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যান ওই দুর্বৃত্ত।
পরে স্থানীয়রা আহত রেজাউলকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর হক ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।
ছবিঃ
০৮/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT