1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক। ৩৬ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি করে অবসরে গেলেন প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন। জাতীয় কবি নজরুল পদক পাচ্ছেন পাঁচ গুণিজন। কেশবপুরের পদ্ম বিলে যাত্রা শুরু করলো ‘ক্যাফে মেঘ বিলাস’। শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত। পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা। বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন। কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি। হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে -১ যুবকের মৃ/ত্যু। কেশবপুরে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই।

কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা ১২টি সিলিং ফ্যান, ১৪টি পানির কল, একটি কাঁসার ঘণ্টা ও পাঁচটি চেয়ারের তোয়ালে চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

সোমবার (৯ নভেম্বর-২৬) ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে উপজেলার ৭ নং পাঁজিয়া ইউনিয়নের পাঁচ বাঁকাবর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রিয়াদ আরেফিন জানান, কালীপূজা উপলক্ষে ৮ নভেম্বর বিদ্যালয় বন্ধ ছিল। এ সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের দরজায় লাগানো ছিটকনির হ্যাজবোল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তিনটি শ্রেণিকক্ষের তালা খুলে বিআরবি কোম্পানির ১২টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। এ ছাড়া বিদ্যালয়ের ওয়াশ ব্লক থেকে ১৪টি পানির কল, অফিস কক্ষ থেকে একটি কাঁসার ঘণ্টা ও পাঁচটি চেয়ারের তোয়ালে চুরি করে পালিয়ে যায়।

চুরির খবর পেয়ে সোমবার সকালে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর হক বলেন, বিদ্যালয়ে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একসঙ্গে ১২টি সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ছবিঃ
০৯/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT