1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ বাংলাদেশ: বনমন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৩৩৬ বার পঠিত

সিলেট প্রতিনিধি: বন, পরিবেশ ও জলবায়ূ বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ দিন দিন উন্নত হচ্ছে। কিন্তু এখনো দেশে অনেক অপ্রীতিকর, সাম্প্রদায়িক ঘটনা ঘটছে। একটি শ্রেণীর মানুষ দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, এটা খুবই দু:খজনক।

তিনি বলেন, মানুষ ধর্ম না মানলে, মনেপ্রাণে ধর্মকর্ম পালন না করলে সমাজে বা রাষ্ট্রে শান্তি আসবে না। আমরা যদি যার যার ধর্ম মেনে চলি তবে সমাজে অশান্তি, বিশৃঙ্খলা থাকবে না। শান্তি প্রতিষ্ঠায় ধর্মের কোন বিকল্প নেই।

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর কাজলশাহস্থ ইসকন মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, মানুষ যদি নিজেবে সংযমী করতে না পারে, নিজের মধ্যে মানবতাবোধ জাগ্রত করতে না পারে- তবে আইন দিয়ে দেশ থেকে অনিয়ম দূর করা যাবে না। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার এমন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার চেষ্টা করছেন। আমাদের সবার উচিত এই মন্ত্রে বলিয়ান হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমুর্তি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT