1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

রথযাত্রা উপলক্ষে সিসিকের অনুদান প্রদান ও মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ২৮২ বার পঠিত

সিলেট প্রতিনিধি:রথযাত্রা উৎসবে অংশগ্রহণকারী ২২টি দেবালয়কে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে নগর ভবনের সভাকক্ষে রথযাত্রা উপলক্ষে অনুদান প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিধায়ক রায় চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সিলেটের অনন্য এক ঐতিহ্য। ভবিষ্যতেও ঐতিহ্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা উৎসব উদযাপনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছে।

সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কর কর্মকর্তা চন্দন দাশ।
সভা শেষে উৎসবে অংশগ্রহণকারী ২২টি দেবালয়কে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা করে সর্বমোট ৬ লাখ ৬০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রাপ্ত দেবালয়গুলো হচ্ছে, নগরের লামাবাজারের শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, আম্বরখানা শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, শিবগঞ্জের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জগন্নাথ মনিপুরী মন্দির, কালিঘাট শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া, রাজবাড়ী শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, নয়াবাজার শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, যুগলটিলা ইসকন মন্দির, নরসিংটিলার শ্রী শ্রী জগন্নাথ মন্দির, কালিঘাট শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, নরসিংটিলা নীচপাড়া শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, লালদিঘীরপাড় মনিপুরী পাড়া মন্দির, সাগরদিঘীরপাড় শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, মাছিমপুর শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া, বড় বাজারের শ্রী শ্রী জগন্নাথ মন্দির, সুবিদ বাজারের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, লামাবাজার ছায়ানীড় শ্রী শ্রী মহাপ্রভু জিউর আখড়া, দক্ষিণ কাছ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, জিন্দাবাজার শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, শিবগঞ্জ সেনপাড়ার শ্রী শ্রী ব্রজনাথ ব্রজেশ্বরী মন্দির, মির্জাজাঙ্গাল নিম্বার্ক আশ্রম, লামাবাজার দেবালয় রথযাত্রা, ও পনিটুলা শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সুজ্ঞান চাকমা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিপ্লব কর সম্রাট, মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কণা, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, সিসিকের হিসাব রক্ষক কর্মকর্তা আ ন ম মুনসুফ, দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT