1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা। চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান। বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা । বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার। ভেড়ামারায় প্রাইভেট হাসপাতালে মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার। সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক। ​রাজৈরে কুমার নদের ভাঙনে দিশেহারা মোঃ সুজন হোসেন বসতভিটা বিলীন। কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত। খুলনা নতুন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকারকালে ৩জেলে সহ নৌকা আটক ।

কেশবপুরে হিজলডাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ওবায়দুর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৭৩ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর):
কেশবপুরের ঐতিহ্যবাহী হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন ওই কলেজের গণিত বিভাগের সিনিয়র প্রভাষক ওবায়দুর রহমান।
গত ৪ জুন শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি সামছুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে ৩য় বারের মত এ দায়িত্ব দেয়া হয়। গত ৩ জুন কলেজের অধ্যক্ষ মশিয়ুর রহমানের অধ্যক্ষ পদে চাকরীর মেয়াদকাল শেষ হলে সিনিয়র প্রভাষক ওবায়দুর রহমানের ওপর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করা হয়। পত্র দেয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন দপ্তরে। সেই সাথে কলেজের বিদায়ী অধ্যক্ষকে কলেজের যাবতীয় হিসেব-নিকেশসহ সমুদয় কাগজপত্রাদি ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে বুঝে দেয়ার নির্দেশনা দেয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT