1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কেশবপুরে অ্যাডভোকেট কেসমত আলীর খবর রাখে না কেউ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২১৭ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর):
আশি‘র দশকে পুলিশি বাধা উপেÿা করে যার নের্তৃত্বে যশোরের কেশবপুর শহরে বিÿোভ মিছিল হয়েছিল, যিনি ছাত্রলীগ ও যুবলীগ প্রতিষ্ঠায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুর সৈনিক নির্মাণে কাজ করেছিলেন, যিনি নিজে না খেয়ে সাধারণ কর্মী সমর্থকদের খাওয়ায়ে তুপ্তি পেতেন সেই অ্যাডভোকেট কেসমত আলীর খোঁজ খবর রাখে না কেউ। তিনি বর্তমান প্যারালাইসডসহ কথা বলার শক্তি হারিয়ে দীর্ঘ ৬ মাস ধরে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন।
দেশ স্বাধীনের আড়াই বছর পর গভীর ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা আবারও এদেশের রাষ্ট্রভার গ্রহণ করে। এসময় বঙ্গবন্ধুর নাম মুখে উচ্চারণ করার সাহস ছিল না কারও। চুরি করে ভোট কেন্দ্র গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হতো। এ পরিস্থিতির মধ্যে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৎকালিন ছাত্রলীগ নেতা কেসমত আলী ছাত্রলীগ ও যুবলীগ প্রতিষ্ঠায় কাজ করেছিলেন। তার নের্তৃত্বে সর্ব প্রথম কেশবপুর শহরে ছাত্রলীগ বিÿোভ মিছিল করেছিল। তিনি একাধারে উপজেলা ছাত্রলীগ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এতোকিছুর পরও তিনি দলের কাছে অবহেলার পাত্র হন। যে কারণে বাধ্য হয়ে তিনি আইন পেশা বেছে নেন। সেখানেও তিনি আওয়ামীলীগ প্রতিষ্ঠায় কাজ করেছিলেন। আজীবন যিনি আওয়ামীলীগ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন, সেই অ্যাডভোকেট কেসমত আলীর বর্তমান খোঁজ খবর রাখে না কেউ। তিনি দীর্ঘ ৬ মাস ধরে প্যারালাইসডে আক্রান্ত। বর্তমান বোধশক্তি হারিয়ে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন। তিনি কথা বলতে না পারলেও ইশারায় অনেক কিছু বোঝাতে সÿম। পৌর শহরের বালিয়াডাঙ্গা এলাকায় তার বসবাস হলেও বাড়িতে যাতায়াতের কোন রাস্তা নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT