1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন মুক্তাগাছার ৬১ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১৭৯ বার পঠিত

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ।।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে তৃতীয় পর্যায়ে মুক্তাগাছা উপজেলার ৬১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহের দলিল হস্তান্তর করেন।

মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির আওতায় আশ্রয়ন-২ প্রকল্পের ৩য় পর্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছায় ৬১টি ঘরের নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে যা আজ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাথে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে বাছাইকৃত সুবিধাভোগি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে জমিসহ ঘর হস্তান্তর করেন।

এরমধ্যে মুক্তাগাছা উপজেলায় দুল্লা ইউনিয়নে ২৬টি, তারাটিতে ১০টি, কুমারগাতায় ৬টি, বাশাটিতে ৩টি,ঘোগায় ১০টি, দাওগাঁওয়ে ৪টি ও কাশিমপুরে ২টি ঘর রয়েছে।

মুক্তাগাছায় মোট ২২৭টি পরিবারকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে বাছাই করা হয়েছে যারা প্রত্যেকে বাড়ি ও জমি পাবেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৯৫টি পরিবারকে বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় ধাপে ১২৪টির নির্মাণ কাজ শুরু হয়। তার মধ্যে ৬১টির কাজ সম্পন্ন হওয়ায় আজ হস্তান্তর করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT