1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

জেলা অভিভাবক দীপেন দেওয়ান- এর সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ করলো উপজেলা  বিএনপি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটির) প্রতিনিধি:- রাঙ্গামাটি জেলার অভিভাবক ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং ২৯৯ নং আসনের মনোনয়ন প্রার্থী এ্যাড.দীপেন দেওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো বিলাইছড়ি বিএনপি। 

বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর)  দুপুরে রাঙ্গামাটির কলেজ গেইট এলাকার মন্ত্রী পাড়ায় নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলো উপজেলা বিএনপি। এ-সময় দীপেন দেওয়ান বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক “ধানের শীষকে” বিজয়ী হওয়ার জন্য সবাইকে নিরলস ভাবে কাজ করে যেতে  হবে । সবসময় সুখে- দুঃখে জনগণের পাশে থাকতে হবে। ভোটারের কাছে যেতে হবে এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সমন্বয়ক মোঃ জসীম উদ্দিন , বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক খাঁ ও ইমাম হাসান সিকদার, সহ-সভাপতি চাথোয়াই রোয়াজা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক  মোঃ জাফর আহাম্মদ ও জয়সিন্ধু চাকমা, উপজেলা বিএনপি’র  সহ-সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, উপজেলা বিএনপি’র  সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায়ধন), উপজেলা মহিলা দলের সভানেত্রী দিলু আরা বেগমসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনে নেতা এবং নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT