1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

শ্যামনগরে দশম শ্রেণির ছাত্রীর আত্নহনন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১৮১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্নহনন করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার রমজাননগর ইউপির মানিকখালী গ্রামে। মৃতের নাম মালতি বর্মন(১৬)। সে একই গ্রামের শ্রীনিবাস বর্মনের মেয়ে এবং ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জানা যায়, বৃহস্পতিবার রাতে মালতির বাড়ীর সকলে নিকটবর্তী স্থানে নামযজ্ঞ অনুষ্ঠানে যান। পর রাত ১১ টার দিকে ফিরে মালতিকে ডেকে সাড়া না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে বাড়ীর লোকজন ঘরের জানলা দিয়ে দেখতে পান মালতি গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলে রয়েছে। পর তাকে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য স্থানীয় গ্রাম্য ডাক্তারকে ডেকে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর পরই রাতে শ্যামনগর থানা পুলিশকে অবহিত করলে শ্যামনগর থানা পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

মালতির মা সুচিত্রা রানী জানান, প্রেম ঘটিত কারণে মালতি আত্নহত্যা করেছে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ছবি- মালতি রানী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT