1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সরিষাবাড়ীতে ট্রান্সফর্মা লাগানো নিয়ে সংঘর্ষ: আহত ১০।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৩ বার পঠিত

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রান্সফর্মার লাগানোকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। গত বুধবার (৯ফেব্রুয়ারি) সকালে উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহতরা হলেন- আফজাল হোসেন (৫০), তার ছেলে ইউসুফ আলী (২২), ইব্রাহীম হোসেন (২৫), স্ত্রী হাফিজা বেগম (৪৪) ও ছেলের বউ মেঘলা আক্তার (২০), ইকবাল হোসেন (৩০) আহত হন।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ফুলদহেরপাড়া এলাকার আফজাল হোসেন (৫০) বুধবার সকাল ১০টার দিকে তার সেচযন্ত্রের একটি ট্রান্সফর্মার লাগানোর প্রস্তুতি নেন। পরে তিনি পল্লী বিদ্যুতের টেকনিশিয়ানদের নিয়ে প্রতিবেশী ধুল্ল্যার জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে সেচযন্ত্রের ট্রান্সফর্মার লাগানোর কাজ শুরু করেন। খবর পেয়ে প্রতিবেশী ধুল্ল্যা মিয়া ও তার ছেলে আল আমিন, আলতাফ হোসেন, নাজিম উদ্দিন, রাসেল, রাব্বি, আমিনুরসহ ১৫-২০ জন লোক ট্রান্সফর্মার লাগাতে বাঁধা দেন। ধুল্ল্যা মিয়ার জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফর্মার লাগালে এটা তাদের জন্য ঝুঁকিপূর্ন হবে বলে দাবি করেন তারা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের প্রায় ১০জন আহত হয়। এসময় গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় খন্দকার আফজাল হোসেন ও ইউসুফ আলী বলেন, ট্রান্সফর্মার লাগানোর প্রস্তুতি দেখেই ধুল্ল্যা মিয়া ও তার লোকজন বাঁধা দেয়। তাদের জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফর্মার লাগালে এটা বিপদজনক হবে বলে তারা দাবি করে। তাদের দাবি না মানলে তারা লাঠিসোটা নিয়ে মারধর শুরু করে। বিষয়টি তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে তারাকান্দি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শফিউল আলম সোহাগ বলেন, তিনি বিষয়টি জেনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এখন প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে।

তাং- ৯-২-২০২২ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT