1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ।

বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ পর্যন্ত ১৩ জন নিহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৩০৬ বার পঠিত

সোনাই নিউজ:রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

আগুনে দগ্ধ ও আহত হওয়ার পর তাদের কুর্মিটোলা জেনারেল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

নিহতরা হলেন— পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বনানী থানার ওসি ফরমান আলী সাংবাদিকদের এ তথ্য জানান।এ ছাড়া অসমর্থিত খবরে ৬ জন মারা যাওয়ার কথা জানা যায়।

বনানী থানার কন্ট্রোলরুম থেকে জানা গেছে, নিহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে আব্দুল্লাহ আল ফারুকের মরদেহ। তিনি আগুন লাগার পর আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন।

শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন।

অন্যদিকে অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন আমেনা ইয়াসমিন। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে। আর মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১তলা ভবনের নয় তলায় আগুন লাগে। এফআর টাওয়ারের পাশেই অনলাইন নিউজপোর্টাল পরিবর্তন ডটকমের অফিস। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বনানীর প্রায় সব প্রতিষ্ঠানের কার্যালয় বন্ধ করে দেয়া হয়। বিদ্যুৎসহ জরুরি সেবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আগুন লাগার পরপরই দেড়টার দিকে এফআর টাওয়ার থেকে আতঙ্কিত অবস্থায় বেশ কয়েকজনকে নিচে লাফিয়ে পড়তে দেখেছে টিম পরিবর্তন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েতউল্লাহ পরিবর্তন ডটকমকে বলেন, বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT