1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রামগড়ের দুই ইউনিয়নেই নৌকার বিজয় ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৫০০ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় প্রতিনিধি ।

খাগড়াছড়ির রামগড় উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতেই আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থীদের বিজয় হয়েছে।রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলে। রবিবার রাতে ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার দেবাশীষ দাস।ফলাফল বিবরণে দেখা যায়,১ নং রামগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে সরকার দলীয় প্রার্থী শাহ আলম মজুমদার নৌকা প্রতিক নিয়ে ৫ হাজার ৭শ ১৩ ভোট পেয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একমাত্র প্রার্থী করিমুল হক পেয়েছেন ২ হাজার ৪ শ ৯০ ভোট। রামগড় ইউনিয়নে ২ জন চেয়ারম্যান,৯ জন সংরক্ষিত নারী সদস্য(মহিলা মেম্বার)এবং ৩৪জন সাধারণ (পুরুষ মেম্বার) সদস্য প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।অপরদিকে ২ নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী নুরুল আলম বিনা ভোটে বিজয়ী হয়েছেন।পাতাছড়া ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য( মহিলা মেম্বার) ১৩ জন এবং সাধারণ সদস্য (পুরুষ মেম্বার)২৭ জন ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT