1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ঠাকুরগাঁওয়ে নৌকা প্রার্থীর পিতাকে কটুক্তি করায় প্রতিবাদ সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৮৭ বার পঠিত

মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:-

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার এক সময়ের বিশিষ্ঠ রাজনীতিবিদ ও তিনবারের সাবেক চেয়ারম‌্যান মরহুম নূরল হক তিনবারের সাবেক চেয়ারম‌্যান মরহুম নূরল হক (বোমবার্ড) স‌্যারের নামে ষড়যন্ত্র মিথ‌্যা কটুক্তি দেওয়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর পঞ্চায়েতপাড়ার সতন্ত্র ঘোড়া মার্কার খুলি বৈঠকে বর্তমান চেয়ারম‌্যান ও নৌকার মাঝি মনিরুল হক বাবুর পিতা মরহুম নুরুল হক বোমবার্ড চেয়ারম্যানের নামে কটুক্তির প্রতিবাদে ২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রুহিয়া চৌরাস্তায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১নং রুহিয়া ইউনিয়ন আ’লীগের উদ্দ্যোগে
আয়োজিত প্রতিবাদ সভায় রুহিয়া ইউনিয়ন আ’লীগের নির্বাচনী পর্যবেক্ষক আব্দুল জব্বার মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নৌকা মার্কার প্রার্থী ও রুহিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুল হক বাবু, ঠাকুরগাঁও জেলা
আওয়ামী মহিলালীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়াল, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম জুয়েল, রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া থানা আ’লীগের উপদেষ্টা আব্দুল আজিজ মিলার, সহ-সভাপতি মকবুল হোসেন, রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, সহ-সভাপতি শরিফ সরকার, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহেল, রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, রুহিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল-মামুন প্রমুখ। বক্তারা সকলেই বলেন, নুরুল হক বোমবার্ড রুহিয়ার উন্নয়নে যে অবদান রেখে গেছেন তার চীরস্মরণীয়। তিনি তার জীবদ্দশায় সর্বদায় জনগণের পাশে থেকে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে গেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT