1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

মানিকগঞ্জে শহরে পাকা রাস্তার উপর বাঁশের সাঁকো।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২১২ বার পঠিত

মোঃ মোশারফ হোসেন (মানিকগঞ্জ) জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জ শহরে পশ্চিম সেওতা এলাকায় পাকা সড়কের উপর বাশেঁর সাঁকো। মাত্র ২৫ মিটার রাস্তা ধসে পড়ার কারনে দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।

দীর্ঘদিন অবহেলিত থাকার পর সেওতা মসজিদ হইতে পশ্চিম সেওতা রাস্তাটি ২০১৭ সালে পৌরসভা প্রায় দেরকোটি টাকা ব্যায়ে সংস্কার করে। কিন্তু রাস্তা সংস্কারের বছর খানিক পরেই রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পরে। তার পরেও জীবনের ঝুকি নিয়ে লোকজন যাতায়াত অব্যাহত রাখে। গুরুত্বপুর্ন এই রাস্তা দিয়ে স্কুল কলেজ, মসজিদ-মাদ্রাসা,বাজার,ও মূল শহরসহ বিভিন্ন জায়গায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের।

গত পৌর নির্বাচনের আগে এলাকাবাসীর দাবীর মুখে বাধ্য হয়ে ধসে পরা রাস্তার উপর বাঁশের সাঁকো তৈরী করে দেন পৌরসভা। এরপরেও যাতায়াতের উপযোগী হয়ে উঠেনি রাস্তাটি। উপায় না পেয়ে ঝুকি নিয়েই নিয়মিত যাতায়াত করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেষার মানুষ।

স্থানীয় আব্দুল বাতেন ও সাহাবউদ্দিন ইরল জানান, গত কয়েক বছর যাবৎ ভোগান্তি পোহাচ্ছি। আমরা মসজিদে যেতে পারিনা, রিক্সা বা গাড়ী করে বাসা পর্যন্ত কোন মালামাল আনতে পারিনা, বাচ্চারা স্কুলে যেতে পারে না, মাঝে মাঝে এখানে অনেককেই দূর্ঘটনার স্বীকার হতে দেখা গেছে এই রাস্তায়। রাস্তাটি দিন দিন মরণফাঁদে রুপান্তরিত হচ্ছে।

স্থানীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, আমার সময়েই প্রায় দেড়কোটি টাকা ব্যায়ে রাস্তাটি পাকা করণ করা হয়েছিল। পাশ্বে খাল থাকার কারনে মাত্র ২৫মিটার রাস্তা ধসে গিয়েছে। আমি নিজের টাকা দিয়ে বাঁশের সাঁকো করে দিয়েছি। তার পরেও চলাচলের উপযোগী হয়নি। বিষয়টি মেয়রের সাথে আালাপ করে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ব্যবস্থা করা হবে।

পৌরসভার মেয়র মোঃ রমজান আলী বলেন, কিছুদিন হলো আমি দ্বায়ীত্ব পেয়েছি। গুরুত্বপুর্ন এই রাস্তাটি কিছুদিনের মধ্যেই মেরামত করে দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT