1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

ফুলপুরে বীর মুক্তিযোদ্ধা নবী হোসেনের ইন্তেকাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪৭১ বার পঠিত

মোঃকামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি।

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ নবী হোসেন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লিাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট ও নানা জটিল রোগে ভুগছিলেন।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ নবী হোসেন উপজেলার সঞ্চুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১১নং সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন।

সংসার জীবনে ১ ছেলে ও ১ মেয়ের জনক তিনি। ছেলে আনোয়ার হোসেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হিসেবে কর্মরত। মেয়ে নূরজাহান বেগম ময়মনসিংহ মুমিন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

তাঁর মৃত্যুতে ফুলপুর-তারাকান্দার সংসদ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান, পৌর মেয়র মি. শশধর সেন, ফুলপুর-তারাকান্দার বীর মুক্তিযোদ্ধাগণ গভীর শোক প্রকাশ করেন।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার সকাল ১০টায় পারিবারিক খবর স্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT