1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

বিশ্বনাথে ফসলী টমেটো গাছ মারা যাওয়ায় ক্ষতির মুখে প্রান্তিক কৃষক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫০২ বার পঠিত

ফারুক আহমদ,স্টাফ রিপোর্টার।

সিলেটের বিশ্বনাথে পোঁকা ও ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে গেছে কৃষকের উঠতি ও ফসলী টমেটো ক্ষেত। অনুকূল আবহাওয়া পোকা মাকড়সহ ছত্রাকের কারনে ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকেরা।
রোদে পুড়ে বৃস্টিতে ভিজে কিস্তি, ধার দেনা করে, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে অনেক আশায় বুক বেঁধে ছিলেন ওইসব টমেটো চাষীরা।
আশা ছিল টমেটো বিক্রি করে ঋণ ও ধার দেনা পরিশোধ করবেন। কিন্ত অনুকূল আবহাওয়া, পোকা মাকড় ও ছত্রাকের আক্রমণে ফসল নষ্ট হওয়াতে কৃষকের সে স্বপ্ন ভেংগে চুড়মার হয়ে গেছে।

উপজেলার লামকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজরাই পরগনা বাজার সংলগ্ন সুরমা নদীর তীরে টমেটো ক্ষেতে সরেজমিনে গিয়ে দেখা যায়  কৃষকের উঠতি ও ফসলী টমেটো ক্ষেত পুরোপুরি নস্ট হয়ে গেছে।

হাজরাই গ্রামের কৃষক মো. আবু বকর (৩৫) মো. হবি উল্লাহ (৩৮), মো. গিয়াস উদ্দিন (৪০), মো. গৌছ আলী (৩৮), মো. জুয়েল আহমদ (২০) মো. আক্তার হোসেন (২৫) মো. রইছ উদ্দিন (৪৫) মো. চমরু মিয়া (৪৫) মো. রুহুল আমিন (২০) মো. শরীফ উদ্দিন (২২), মো. মকতার আলী (৪০), জাগির আলা গ্রামের মো. ফুল মিয়া (৩৮), মো. মনু মিয়া (৪৮) মো. জহির উদ্দিন (৪২), রাজাপুর গ্রামের মো. মোক্তার আলী (৪০) এদের সাথে কথা বলে জানা যায়,তারা জমিতে উন্নত জাতের কুশিয়ারা কোম্পানীর “রাজা” জাতের টমেটো রোপন করেছেন। চারা রোপনের পর থেকেই নিয়মমাফিক সেচ, সার ও কীটনাশক প্রয়োগ করেছেন। গাছে যখন টমেটো ধরা শুরু হইছে তখন থেকে গাছ সাদা হয়ে জিমিয়ে পড়ে মারা যায় ওই সব ফসলী গাছ।
তারা বলেন ৩০ শতক জমিতে টমেটো চাষ করতে হয় খরচ হয় ৪০ হাজার টাকা, প্রতি বছর খরচের টাকা বাদ দিয়ে ও লাভ হতো ৭০ থেকে ৮০ হাজার টাকা। কিন্তু এবছর লাভ ত দূরের কথা খরচের টাকা ও পাবো না।
টমেটো বড় হওয়ার পূর্বেই গাছ মারা যাওয়ায় ক্ষতির মুখে চাষীরা।

এবিষয়ে স্হানীয় উপ সহকারী  কৃষি কর্মকর্তার পরামর্শে কীটনাশক ভাইরাস ও পোকা মাকড়নাশক স্প্রে করেও শেষ রক্ষা হয়নি। ফসল হারিয়ে হতাশ এসব ক্ষতিগ্রস্হ প্রান্তিক কৃষক।

কোন কোন টমেটো চাষীদের ভাষ্য এবছর কুশিয়ারা কোম্পানীর গুনগত মানহীন অনুন্নত বীজের কারনে এমনটা হইছে।
একদিকে ফসল হারানোর শোক অপরদিকে ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন টমেটো চাষীরা। ফসল হারিয়ে তীব্র সংকটে পড়েছেন ক্ষতিগ্রস্হ এসব প্রান্তিক কৃষক। তাই সংকট মোকাবিলায় চান সরকারী সহায়তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT