1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

সংসদ নেতা হিসেবে দায়িত্ব সব সদস্যের অধিকার দেখা: প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৩৩৪ বার পঠিত

সোনাই নিউজ:গণতান্ত্রিক ধারায় সমালোচনা সব সময় গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এটুকু আশ্বাস দিতে পারি এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন, তারা যথাযথভাবে করতে পারবেন। এখানে আমরা কোনো বাধা সৃষ্টি করবো না। কোনো দিন বাধা আমরা দেইনি, দেব না।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, একাদশ সংসদ নির্বাচনে জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। আর সংসদ আপনাকে স্পিকার হিসেবে নির্বাচিত করেছে। এজন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎরাই পার হয়ে আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পেরেছি। এবারের নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। একটি সফল নির্বাচনের মধ্য দিয়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে।

স্পিকারকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, সংসদ নেতা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সব সদস্যের অধিকার দেখা, সেইসঙ্গে স্পিকার হিসেবে সরকারি দল ও বিরোধী দলসহ সব সদস্য যাতে সমান সুযোগ পায়, অবশ্যই আপনি সেটা দেখবেন। এ ব্যাপারে আপনাকে আমরা সব রকম সহযোগিতা করবো। সেই আশ্বাস আমি দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রই একটি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়, তা আজ বাংলাদেশের ক্ষেত্রে প্রমাণিত সত্য। আমরা উন্নয়নের পথে এগিয়ে গিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি। এই ধারাবাহিকতা বজায় রেখে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলবো।

সংসদ সদস্যদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিয়ে যেহেতু আমাদের নির্বাচিত করে। আমরা যারা প্রতিনিধিরা বসেছি প্রত্যেকে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের প্রতিনিধি হিসেবে আমরা স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে। ভোটারদের সার্বিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ করতে হবে এবং দেশে যাতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে, বাংলাদেশ জঙ্গিমুক্ত, মাদক ও দুর্নীতিমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ যাতে গড়ে উঠে মানুষের জীবনের জীবনে শান্তি ও নিরাপদ হয় সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। অবশ্যই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT