1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

বিমান বন্দরে আস্থার সংকট খোঁজে বের করে দুর্নীতি ও অনিয়ম দূর করা আমার চ্যালেঞ্জ- এডঃ মাহবুব আলী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৩৩০ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, বিমান বন্দরে আস্থার সংকট খোঁজে বের করে দুর্নীতি ও অনিয়ম দূর করতে চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে। ভিআইপি সুযোগ সুবিধা নিয়ে কেউ যদি স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত হয় তাকে ছাড় দেওয়া হবে না। ভিআইপি সুযোগ সুবিধা নিয়ে যারা স্বর্ণ চোরাচালান করে তা রোধ করার জন্য প্রধানমন্ত্রীর সম্মতিতে ১৬ হাজার ভিআইপি পাস বাতিল করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম ৯৬ কিলোমিটার পর্যটন শিল্প ইতিমধ্যেই শিল্পের বিকাশে বেশকিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের গতি আনতে প্রয়োজনবোধে মন্ত্রণালয় অফিস বন্ধ করে বিমান বন্দরে পড়ে থাকব।

তিনি বৃহস্পতিবার সকালে মাধবপুরে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মলি­কা দের সভাপতিত্বে পরিষদের হল রুমে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, চেয়ারম্যান ফারুক পাঠান, আপন মিয়া, সাহাব উদ্দিন, শফিকুল ইসলাম, শামসুল ইসলাম কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা প্রমুখ। এর আগে মন্ত্রী গংগানগর গ্রামবাসীর সাথে পরে মাধবপুর উপজেলা মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীলসমাজের সাথে মতবিনিময় করেন এবং বেলা ২টায় মুক্তিযুদ্ধের প্রথম সাক্ষী তেলিয়াপাড়া স্মৃতিসৌধে পুস্প স্তবক অর্পণ করেন। মন্ত্রীকে স্বাগত জানাতে হাজার হাজার লোকের সমাগম ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT