1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা।

শ্যামনগরে গলায় ছুরি দিয়ে মোবাইল ফোন ছিনতাই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২১৪ বার পঠিত

 

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

মোটরসাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী মোবাইলফোন ছিনতাইকালে বাঁধা প্রদান করলে ছিনতাইকারী ধনঞ্জয় মিস্ত্রীর(৪৫) গলায় ছুরি চালিয়ে মারাতœক আহত করে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।

 

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দক্ষিণ আটুলিয়া গ্রামে বৃহস্পতিবার রাত ১০ টার পর। ধনঞ্জয় মিস্ত্রী হল দক্ষিণ আটুলিয়া গ্রামের দূর্গাপদ মিস্ত্রীর বড় ছেলে। তিনি বরষা নামে একটি এনজিওতে কাজ করেন।

 

ধনঞ্জয় মিস্ত্রীর ভাই সঞ্জয় মিস্ত্রী ও বরষা এনজিওর কর্মী হরিপদ গায়েন বলেন রাতে খাবার শেষে বাড়ীর সামনে রাস্তায় হাটছিল এবং মোবাইলফোনে কথা বলছিল এ সময় মোটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী তার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধনঞ্জয় মিস্ত্রী বাঁধা প্রদান করলে তাদের হাতে থাকা ছুরি তার গলায় যেয়ে বেঁধে যায়। এ সময় তার আতœচিৎকারে বাড়ী থেকে লোকজন বাইরে এসে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে রক্ত ক্ষরণ বন্ধ করেন। বর্তমানে আহত ব্যক্তি শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান এ ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

 

ছবি- আহত ধনঞ্জয় মিস্ত্রী

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT