1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

তাড়াশে উন্নয়ন কাজের ফলক উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮০ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ(সিরাজগঞ্জ ) প্রতিনিধি ।

 

 

সিরাজগঞ্জের তাড়াশে অনেক পুরাতন কাঁচা রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে।

 

বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার আর এইচ ডি হতে মাধাইনগর হাট পর্যন্ত ৫০০মিটার রাস্তা ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন করেন (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) সিরাজগঞ্জ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

 

অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি বলেন, আর এইচ ডি হতে মাধাইনগর বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘ দিনের পুরাতন ও চলাচলের অনুপযোগী হওয়ায় সাধারণ মানুষ জনের চলাচলে বিঘ্ন হচ্ছিল। অত্র এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী পূরণের লক্ষ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এই রাস্তাটি নির্মাণ সম্পন্ন হলে আশেপাশের এলাকার কয়েকটি গ্রামের জনসাধারণের চলাচলের সুবিধা হবে ।

 

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আনিস প্রধান, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আঃ সালাম,

উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,তালম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন কায়সার,সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোনায়েম হোসেন জেমস প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT