1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন । তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।

নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চিরশায়িত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৪ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা ।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নাগরপুরের ভারড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, শাহজানী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (অবঃ) বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (ইদ্রিস মাস্টার-৭৫) ১০ শুক্রবার সকাল ৬:৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি শিক্ষকতা ছাড়াও, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। অদ্য বাদ আছর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র শাহজানী স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরশায়িত করা হয়। তাঁর মৃত্যুতে শোক সন্তষ্ট পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ ও ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সিফাত-ই-জাহান। এই বীরের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ নাগরপুর, ইউনিয়ন কমান্ডারবৃন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা এম.এ মতিন ছামী, বীরমুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল করিম সহ এলাকার বীরমুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষক, রাজনীতিবিদ, নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুল-কলেজের ছাত্র উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT