1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

পিরোজপুরে জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৫ বার পঠিত
  1. এম এফ এইচ রাজুপিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরে জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে৷ (০৮ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা।

 

কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করা হয়, কল্যান সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন , পিপিএম-সেবা৷ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান-পিপিএম৷ অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম৷ সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মোঃ রিয়াজ হোসেন পিপিএম, ডিআইও জেলা বিশেষ শাখা, এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ৷

 

সভায় শুরুতে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

 

উক্ত সভায় পিরোজপুর জেলার পুলিশ সুপার, উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কর্যক্রম, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT