1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

আনুষ্টানিক ভাবে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ২৯১ বার পঠিত

রফিক চৌধুরী/জসিম মাহমুদঃ
মন্ত্রিসভা থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের বর্তমান সরকারের আমলে আর মন্ত্রিসভার বৈঠক হবে না।’ সরকার পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করায় মন্ত্রিপরিষদের সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই ভালো থাকবেন।
সোমবার (৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সরকারের নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে সব সদস্যের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আজকের পর আপনারা সবাই নিজ নিজ এলাকায় যাবেন। নির্বাচনি কাজে অংশ নেবেন। জনগণের সঙ্গে কথা বলবেন। জনগণের জন্য সরকারের সমস্থ উন্নয়ন কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করবেন।’
মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথকভাবে কথা বলে এসব কথা জানা গেছে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক ছিল আজ সোমবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল বর্তমান বছরের ৩৫তম বৈঠক। একইসঙ্গে মহাজোট সরকারের ২০২তম মন্ত্রিসভার বৈঠক ছিল এটি।
সূত্র মতে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজ আমাদের মন্ত্রিসভার শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনও বৈঠক অনুষ্ঠিত হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনি কাজে। আর হয়তো দেখাও হবে না।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে এটা তারাই জানেন। পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।’
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে। এরই মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজও শেষ হয়েছে। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১২ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। বর্তমান সরকারে আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক জাতীয় পার্টির (এরশাদ) তিনজন, জাতীয় পার্টির (জেপি) একজন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন এবং ওয়ার্কার্স পার্টির একজন মন্ত্রিসভায় রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT