1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

৬ষ্ট ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাবতলীতে আজ এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২০৭ বার পঠিত

রাকিব মাহমুদ ডাবলু

ঃ বগুড়ার গাবতলীতে এই প্রথম আজ সোমবার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ষ্ট ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ উপজেলার শুধুমাত্র নেপালতলী ও সোনারায় ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই ইউনিয়নে মোট ১২জন চেয়ারম্যান প্রার্থী জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নেপালতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম বাবু (নৌকা মার্কা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার হায়দার গামা (ঘোড়া), আইয়ুব মাষ্টার (চশমা), মনিরুল ইসলাম (আনারস), আবু নাহিদ কবীর মনা (অটোরিক্সা) এবং সবুজ মিয়া। সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আলতাফ আলী (নৌকা মার্কা), ইঞ্জিনিয়ার নাজমা আকতার (আনারস), হেলাল উদ্দিন (অটোরিক্সা), আব্দুল হালিম (ঘোড়া), আজাদুল ইসলাম (মোটর সাইকেল) এবং সাইফুল ইসলাম (চশমা মার্কা)। সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইউভিএম এর মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই ইউনিয়নের মোট ২০টি ভোট কেন্দ্রে মোট ৪৩ হাজার ৩’শ ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে সোনারায় ইউনিয়নে ২৩ হাজার ৩৮ ভোট এবং নেপালতলী ইউনিয়নে ২০হাজার ২’শ ৮৫ ভোট। উপজেলা নির্বাচন ও রিটার্ণিং অফিসার রুহুল আমীন জানান, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে নিয়োজিত থাকছেন ২টি ইউনিয়নে ২জন ম্যাজিষ্ট্রেট, ৩প্লাটুন বিজিবি ও ৪টি মোবাইল টিম। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও ১৪জন করে আনসার সদস্যরা ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন। এছাড়াও র‌্যাব সদস্যরা সকল কেন্দ্রে টহলে থাকবেন। ইতিমধ্যে সকল ভোট কেন্দ্রে ইভিএম মেশিনসহ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যরা ভোটকেন্দ্রে পৌঁছেছেন। রিটার্ণিং অফিসার রুহুল আমীন আরো বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলপ্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। ইভিএমএ শতভাগ বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচন গাবতলীবাসীকে উপহার দেয়া হবে। গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, নেপালতলী ও সোনারায় ইউনিয়নের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তবে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রশাসন তা কঠোর হস্তে দমন করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT