1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

সুুন্দরবনের অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে এক সপ্তাহে আটক-৭।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৩ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃঃ

পশ্চিম সুন্দরবনের অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে গত এক সপ্তাহে বনবিভাগ কতৃক সাত জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বনআইনে মামলা হয়েছে।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ সুত্রে প্রকাশ , গত ২০ সেপ্টেম্বর পশ্চিম সুন্দরবনের দোবেকি খাল সংলগ্ন মুক্ত বাংলা অভয়ারাণ্য এলাকা থেকে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের দোবেকী টহল ফাঁড়ির কর্মকর্তাবৃন্দ তিন জেলেকে আটক করেন।

দোবেকী টহল ফাঁড়ির ওসি শাদ -আল -জামিরের নেতৃত্বে আটককৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির গাইন বাড়ী গ্রামের মৃত আব্বাস শেখের ছেলে আইয়ুব শেখ, বাগেরহাট জেলার রামপাল থানার রামপাল সদর গ্রামের রহমান শেখের ছেলে ইমরান শেখ ও খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা গ্রামের ছবেদ খাঁর ছেলে আজিজুল খাঁ।

অপরদিকে ২২ সেপ্টেম্বর পশ্চিম সুন্দরবনে পুষ্পকাটি ষ্টেশন কর্মকর্তা ফারুক হোসেনের নেতৃত্বে সুন্দরবনের অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করা হয়।

আটককৃত চার জেলে হলেন শ্যামনগর উপজেলার বিড়ালক্ষ্মী গ্রামের মোঃ ফেরদাউস মোল্যা, জাহাঙ্গীর আলম ও জালাল উদ্দীন। এবং আটুলিয়া গ্রামের আব্দুল মাজেদ গাজী।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে সকল জেলেকে আটক করা হয়েছে।

সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক এম এ হাসান বলেন আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি- বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ কতৃক সুন্দরবনের অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে আটক জেলে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT