1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

সুবর্ণচরে সোশ্যাল ইসলামী ব্যাংক এর শাখা উদ্বোধন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫০ বার পঠিত

রাফুল উদ্দিন, সুবর্ণচর,প্রতিনিধি:

“অনাগত ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা এবং সে সম্পর্কে চিন্তা করা মানুষ হিসেবে প্রত্যেকেরই অবশ্য কর্তব্য।” – জন ওজেল

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১৭২তম সুবর্ণচর শাখা (১২ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় হারিছ চৌধুরী বাজার, হাবিব জাহান প্যালেসে উদ্বোধন করা হয়।

এসময় শুভেচ্ছা বক্তব্যে হাবিব জাহান প্যালেসের স্বত্বাধিকারী কাজী নজরুল ইসলাম বলেন, আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি সুবর্ণচরের আর্থ-সামাজিক উন্নয়নে সোশ্যাল ইসলামী ব্যাংক অপরীসিম অবদান রাখবে।

সুবর্ণচরে সোশ্যাল ইসলামী ব্যাংক এর শাখা উদ্বোধন উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সুবর্ণচর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উল্লেখ করেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শরীআহভিত্তিক পরিচালিত দেশের অন্যতম একটি ব্যাংক। তিনি বলেন, এই ব্যাংক দেশের সর্বস্তরের জনগোষ্ঠীকে শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ইত্যাদির মাধ্যমে ব্যাকিং সেবা প্রদান করছে।
এরই ধারাবাহিকতায় হারিছ চৌধুরী বাজার সুবর্ণচরে ১৭২তম শাখাটি খোলা হল। তিনি আশা করেন, গ্রাহকরা আধুনিক প্রযুক্তি নির্ভর সব ব্যাংকিং সেবা এই শাখার মাধ্যমেই নিতে পারবেন।

পরে ২য় পূর্বে এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক, মাইজদী শাখা নোয়াখালী, মোহাম্মদ আব্দুস শহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগ এর আহ্বায়ক, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট, মো. শাহীন সিরাজ, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী, চরজব্বার থানা অফিসার ইনচার্জ, জিয়াউল হক, ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ছায়েদুল হক ভূঁইয়া, হারিছ চৌধুরী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মহিউদ্দিন মাস্টার, ওয়ান ব্যাংক সুবর্ণচর শাখার ব্যবস্থাপক, এক্সিম ব্যাংক সুবর্ণচর শাখার ব্যবস্থাপক সহ শতাধিক গণ্যমান্য ব্যাক্তি ও এসআইবিএল সুবর্ণচর শাখার গ্রাহক, শুভানুধ্যায়ীগন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT