1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

সিলেটে শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্ণাট্য রথযাত্রা উৎসব

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৩০৪ বার পঠিত

সিলেট প্রতিনিধি: হাজার হাজার ভক্তদের অংশগ্রহণে সিলেটে উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় নগরীর কাজলশাহস্থ ইসকন মন্দির থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভযাত্রা। রথযাত্রায় হাজার হাজার ভক্ত অংশ নেন।

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমুর্তি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।

রথযাত্রা নগরীর চৌহাট্টা, নাইওরপুর, বন্দরবাজার হয়ে পুণরায় ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। এদিকে, দুপুর থেকে নগরীর বিভিন্ন মন্দির থেকে রথ নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা নগরীর রিকাবীবাজার পয়েন্টে গিয়ে জড়ো হতে থাকেন। সেখানে পুজাঅর্চ্চনা শেষে ভক্তরা শোভাযাত্রা করে পুণরায় রথ নিয়ে নিজ নিজ মন্দিরে ফিরে যান।

এদিকে, রথযাত্রা উপলক্ষে নগরীর রিকাবীবাজারে পক্ষকালব্যাপী মেলা বসেছে। সিলেট সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার থেকে মেলা শুরু হয়। এতে শতাধিক স্টল অংশ নিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT