1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

সিলেটের পর্যটন খাতকে ঢেলে সাজানো হবে: প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ২৯৮ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : সিলেটের পর্যটনকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে অনেক পর্যটন সম্ভাবনাময় স্থান রয়েছে। সেগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলা হবে। তাছাড়া যেগুলোতে এখন পর্যটক বেশি আকৃষ্ট করছে প্রথম অবস্থায় সেগুলোকে ঢেলে সাজানো হবে। সেজন্য পর্যটন কেন্দ্র গড়ে তুলার পাশাপাশি সেখানে যাওয়ার রাস্তাঘাট উন্নত করা হবে। যাতে পর্যটকদের কোন ধরণের অসুবিধা না হয় সেটা মাথায় রেখে কাজ করছে সরকার। তাছাড়া বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিমান সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমান একটি পরিবহণ খাত। এ খাত লাভজনক হতে হবে তা বড় কথা নয়। বরং যাত্রীসেবা কিভাবে উন্নত করা যায় সেদিকে নজর রাখতে হবে। যাত্রীরা যেন শতভাগ সেবা পায় তার নিশ্চিত করতে হবে। তাছাড়া বিমানের অবকাটামো উন্নত করতে করতে হবে। সাধারণ যাত্রীরা যেন হয়রাণি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যার সবটুকুই করছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, যেহেতু এটি একটি প্রতিযোগিতামূলক ব্যবসা। সেহেতু আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্লাইট ঢাকায় আসছে। তাদের সাথে প্রতিযোগিতায় আমাদের সেবার মান বাড়াতে হবে।

উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের পাশ্ববর্তী দেশ ভারত দাপটের সাথে বিমান ব্যবসা করছে। কিন্তু তারাও এখন পর্যন্ত লাভবান হতে পারেনি।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি বিশ্বাস ও আস্তা রেখে বিমানের দ্বায়িত দিয়েছেন। আমি চেষ্টা করব প্রধানমন্ত্রীর সেই আস্তা ও বিশ্বাস ধরে রাখতে।

এর আগে মন্ত্রী জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তা ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং হবিগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এ সময় সবাই মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবি ও পরিকল্পনা তুলে ধরেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT