1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে তিন মাদকব্যবসায়ী আটক ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ৩জন গাঁজা বিক্রেতাকে আটক করেছেন। গত রবিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন- উপজেলার মহাদান ইউনিয়নের বাউসী মধ্য পাড়া এলাকার মৃত আহালুর ছেলে আ.মালেক (২৮) ও একই গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে জহুরুল ইসলাম (৩৫) এবং গোপালগঞ্জ জেলার মুন্সী নারায়ণপুর গ্রামের মৃত রাশেদ মোল্লার ছেলে মফিজ উদ্দিন (৩০)।

 

পুলিশের সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশের টহল’টিম রবিবার রাতে মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে কস্ট্রিপ দিয়ে পলিথিনে মোড়ানো ১কেজি ৫০০গ্রাম গাঁজাসহ তাদের ৩ জনকে আটক করে পুলিশ। পরে সোমবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে ‘মাদক নিয়ন্ত্রণ আইন’ মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ‘মাদক নিয়ন্ত্রণ আইন’ মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT