1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগর সীমান্ত থেকে চার অনুপ্রবেশকারী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৮০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত থেকে চার অনুপ্রবেশকারীকে আটক করেছে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তাবৃন্দ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাসের নেতৃত্বে কালিঞ্চী গ্রাম সংলগ্ন পাঁচনদীর মোহনা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদেরকে আটক হয়। এসময় তারা নিজ নিজ দেশের পে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে এসআই তারক বিশ্বাস জানান। জানা যায় আটকৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার পূর্ব কৈখালী গ্রামের এজাহার আলী গাজীর ছেলে নুর আলী, ঢাকার বাড্ডা এলাকার নুর বাশারের ছেলে সুলতান, কয়রা থানার মহেশ্বরীপুর গ্রামের শাহাজান মল্লিকের ছেলে জামাল হোসেন ও খুলনার ৫নং কয়রা গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুল্যাহ আল মামুন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তাং-২২.৬.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT