1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগর নির্মানাধীন ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শনে যুগ্ম সচিব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কালিগঞ্জ-শ্যামনগর প্রধান সড়কের পাশে বাদঘাটা এলাকায় নির্মানাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মল্লিক সাঈদ মাহবুব।

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরে নির্মানাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন পরিদর্শন করেন। তিনি ভবনের সকল কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং এ সময়ে ত্রুটি বিচ্যুতি গুলি ঠিকাদার প্রতিষ্ঠানকে ধরিয়ে দেন এবং সে গুলি দ্রুত সংশোধনের পরামর্শ প্রদান করেন।

 

জানা যায় নির্মানাধীন ভবনটির সকল কার্যক্রম এ বছরের মধ্যে সমাপ্ত হবে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ সাতক্ষীরা।

 

পরিদর্শনকালিন অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ কামাল উদ্দিন ভূইয়া, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিউল আজম, উপজেলঅ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান জামান ট্রেডার্স (জেভি) বাবর এসোসিয়েট এর প্রকৌশলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক জাহিদ সুমন, শেখ আফজালুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

 

ছবি- শ্যামনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মল্লিক সাঈদ মাহবুব।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT