1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে ইভিএমে ভোট গ্রহণ এলাকায় ব্যালট দিয়ে পুনঃ ভোটের দাবীতে সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৪৭০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃঃ

শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাবে রমজাননগর ইউনিয়নে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী সহ অন্যান্য সাধারণ সদস্য পদের প্রার্থী ইভিএমে ভোট গ্রহণ ত্রুটিপূর্ণ থাকায় ব্যালট পেপার দিয়ে পুনঃ ভোট গ্রহণের দাবীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চতুর্থধাপে অনুষ্ঠিত ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রমজাননগর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মোঃ শাহানুর আলম। তিনি লিখিত বক্তব্যে বলেন ইভিএমে নৌকা প্রতিকের বাটুনে চাপ দিলে অন্য প্রতিক ভেসে আসে কখনও কখনও। এছাড়া চাঁদখালী কেন্দ্রে প্রথমদিকে মোরগ প্রতিকের বাটনে চাপ দিলে অন্য আরএকটা প্রতিক ভেসে আসে। এ বিষয় কতৃপক্ষকে অবহিত করলে যেনতেনভাবে মেশিন ঠিক করে কিছু পরে ভোট গ্রহণ শুরু করা হয়।এ ছাড়া অন্যান্য অভিযোগ করেন। তিনি বলেন অত্র এলাকার অনেক ভোটারের ইভিএমে ভোট দেওয়ারমত অভিজ্ঞতা ছিলনা। সে কারণে ইভিএমে ভোট গ্রহণ ত্রুটি পূর্ণ থাকায় ব্যালট পেপার দিয়ে পুনঃ ভোট গ্রহনের জন্য যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সংবাদ সম্মেলনের মাধ্যমে আকুল আবেদন জানান।

সংবাদ সম্মেলনকালিন উপস্থিত ছিলেন আলমগীর হোসেন ৫ নং ওয়ার্ড ফুটবল প্রতিক, আনোয়ার হোসেন ৪ নং ওয়ার্ড মোরগ প্রতিক, আব্দুল বারী ৮নং ওয়ার্ড মোরগ প্রতিক, সহ অন্যান্য কয়েকজন প্রার্থী।

ছবি- শ্যামনগরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন মোঃ শাহানুর আলম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT