1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

আগামীকাল শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে প্রেস সচিব স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তিনি।

ধারণা করা হচ্ছে, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ জয় উপহার দেওয়ার জন্য ভাষণে সাধারণ জনগণকে ধন্যবাদ জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, সরকারের ভবিষ্যৎ পথচলার রূপরেখাও তুলে ধরবেন তিনি।

এর আগে, সর্বশেষ ২০১৮ সালের ১২ জানুয়ারি দশম সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের চার বছর পূর্তি উপলক্ষে তিনি ওই ভাষণ দেন।

এছাড়া, ২০১৭ সালের ১২ জানুয়ারি সরকারের তিন বছর পূর্তি, ২০১৬ সালের ১২ জানুয়ারি সরকারের দুই বছর পূর্তি ও ২০১৫ সালের ৫ জানুয়ারি সরকারের একবছর পূর্তিতেও জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার পর ২ জুলাই জাতির উদ্দেশে আরও একটি ভাষণ দিয়েছিলেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT