1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৩ বার পঠিত

ইউসুফ মুন্সী,ফেনী প্রতিনিধিঃ

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আ’লীগের সাধারণ সম্পাদক বলেছেন শিক্ষাপতিষ্ঠান খুললে সরকার পতনের আন্দোলন হতে পারে। সেই ভয়ে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। করোনার কারণে নয় বরং জাতির ভবিষ্যৎ ধ্বংসের জন্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তিনি আরো বলেন, দেশের সবকিছু স্বাভাবিকভাবে চললেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার জাতীকে মেধাহীন করার চক্রান্ত করছে।

 

২সেপ্টেম্বর-২১ বৃহস্পতিবার, বেলা ৩ঘটিকায় ফেনীর শহীদ মিনার চত্বরে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিষেশ সারাদেশে নেয় ফেনীতেও কর্মসূচি পালিত হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া,তিনি বলেন, দেশর সেতুমন্ত্রীর বক্তব্যে বুঝা যায়, সরকার করোনার জন্য নয়, বরং আন্দোলনের ভয়েই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। সরকার ক্ষমতার স্বার্থে যা করার তাই করছে।

 

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ভিন্ন পেশা বেছে নিয়েছে। এ অবস্থা থেকে দেশের শিক্ষা সেক্টর রক্ষায় অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

 

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটি,ইসলামী যুব আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ সংগঠনের উপজেলা জেলার বিভিন্য দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT