1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ।

শাজাহানপুরের গোহাইলে “৬ষ্টতম নির্বাচিত ফজু চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টে”র শুভ উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৯২ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউপির খাদাশ যুব উন্নয়ন সমিতির আয়োজনে “৬ষ্টতম নির্বাচিত ফজু চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট”র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে অত্র ইউনিয়নের জামাদার পুকুর তেলের পাম্পের সামনে ফসল শূণ্য মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী এ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের একটানা ৬ বার বিপুল ভোটের ব‍্যবধানে নির্বাচিত চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু।

উদ্বোধনী ম্যাচে নন্দীগ্রাম ভোরের আলো ফুটবল ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে ভাটগ্রাম শ্যামলী স্পোটিং ক্লাব বিজয় অর্জন করে। এই খেলায় ছক্কা জয়ী চেয়ারম্যান ভক্তসহ বহু ফুটবল প্রেমী জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

টুর্নামেন্টের নামকরণ সম্পর্কে জানতে চাইলে আয়োজকেরা জানিয়েছেন, আমাদের ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান এক নাগারে বিরতিহীন ৬ষ্ট বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাহার নামানুসারেই এই টুর্নামেন্টের নামকরণ করা হয় “৬ষ্টতম নির্বাচিত ফজু চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট”।

সমাজ সেবক মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন গোহাইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য মঞ্জুয়ারা বেগম, আজিজার রহমান আলম, ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

উল্লেখ্য; এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন অত্র সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান সাওন, সহ-সাধারণ সম্পাদক তাজনুর ইসলাম, আরনি, সহিদুল ইসলাম, আব্দুল হাকিম, সজিব ইসলাম, বিপ্লব সহ আরও অনেকেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT