1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

রাঙ্গামাটিতে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৮১ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- দেশের সুখ – সমৃদ্ধি, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় রাঙ্গামাটিতে যথাযথ ধর্মীয় মর্যাদায় বৌদ্ধ বিহার ও বন বিহারগুলোতে শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এই পূর্ণিমায় জন্ম গ্রহণ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

শুক্রবার (১৩ মে) বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টে রাঙ্গামাটি ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ -এর উদ্যোগে পৌর এলাকায় বিভিন্ন বিহারের ভিক্ষু ও দায়ক- দায়িকাদের অংশগ্রহণে ফিতা কেটে উদ্ধোধন করে জিমনেসিয়াম মাঠ হতে মৈত্রী বিহার পর্যন্ত একটি আনন্দ শোভাযাত্রা বের করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এ-র সভাপতি শুদ্ধালংকার মহাথের।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দূর্গেস্বর চাকমা সহ শহরের প্রায় বৌদ্ধ ভিক্ষু ও দায়ক- দায়িকারা ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT