1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২১৩ বার পঠিত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::

মীরসরাইয়ে উপজেলায় বারইয়ারহাট পৌরসভার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাবুল হোসেন (৫২) নামে ব্যাংকের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাট পৌরসদরস্থ রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত বাবুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর ভল্লবপুর গ্রামের মৃত জমির উদ্দিন মজুমদারের ছেলে। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাউন লাইনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস নামক দ্রুতগামী ট্রেনটি অতিক্রম করার সময় রেললাইনের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা বাবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে মাথায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায় তিনি। নিহত বাবুল ৪ দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা এখানে এসেছি। নিহতের পরিচয় শনাক্ত করে তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পরবর্তী রেওয়ে (জিআরপি) পুশিশের সাথে যোগাযোগ করলে তাঁরা এসে লাশ নিয়ে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT