1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

মাগুরায় শালিখাতে ১০ কেজি গাঁজাসহ আটক ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

শালিখা উপজেলা প্রতিনিধি।

 

শালিখা থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার তালখড়ি ইউনিয়নের দীঘলগ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে। এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদে জানতে পারলাম যে, দীগলগ্রামে গাঁজা বেচাকেনা হচ্ছে। এই খবর পেয়ে আমি নিজেই একটি টিম নিয়ে দীঘলগ্রামে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ কেজি গাঁজাসহ আটক করি।এসময় আরো দুজন পালিয়ে যান। আটককৃত ব্যক্তি হলেন দীঘল গ্রামের নারায়ণ মন্ডলের ছেলে দেবাশীষ মন্ডল (২৪)। পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন আবদুল হামিদ মণ্ডলের ছেলে উজ্জল মন্ডল (৩৬) এবং একই গ্রামের সাদেক মোল্লার ছেলে লুৎফর (৩৭)। এ ব্যাপারে শালিখা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ উজ্জ্বল শালিখা থানার একজন তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে আগে একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে সে একাধিক বার গ্রেফতার হয়েছে। তবে জামিনে এসেই সে এই ব্যবসায় নেমে পড়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT