1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ ১০ আগস্ট পর্যন্ত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪১৩ বার পঠিত

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ সবশেষ ঘোষণায় দুই দিনের জন্য চলমান কঠোর বিধিনিষেধ পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য জানিয়েছেন।

রোববার (৮ আগস্ট) সকালে তিনি বলেন, ‘আমাদের কঠোর বিধিনিষেধ তো মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত। এ সময় পর্যন্ত স্থল সীমান্ত বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে আগের সব নিয়ম বলবৎ থাকবে।’ সীমান্ত বন্ধের মেয়াদ নতুন করে আর বাড়ানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে মাশফি বিনতে শামস বলেন, ‘আমরা এটা নিয়ে আবার বসব। তখন সিদ্ধান্ত হবে।’

ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে প্রথমে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। পরে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণায় আটদিনের জন্য ৮ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল।

বর্তমানে ভারতে আটকেপড়াদের সংখ্যা কমে যাওয়ায় দেশটি থেকে সপ্তাহে তিনদিন অর্থাৎ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাংলাদেশিরা যথাযথ কাগজপত্র নিয়ে পাঁচটি বন্দর নিয়ে দেশে ফিরতে পাড়ছেন। এক্ষেত্রে সবাইকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT